November 28, 2026, 2:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর সীমান্ত/ভারতে পাচারের পথে ৩ কোটি ৫৬ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ৩ রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান/ দুই ইউনিটের জন্য ৯ চালানে এসেছে ২১১টি জ্বালানি অ্যাসেম্বলি আদালতের নিষেধাজ্ঞায় আটকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চার লেন নির্মাণ, ঝুঁকিতে প্রতিদিনের চলাচল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী শেষের পথে গঙ্গা চুক্তির মেয়াদ, ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিমের পরিবেশ, সেচ, কৃষি ও অর্থনীতি এইচএসসি পুনর্নিরীক্ষণ/ যশোর বোর্ডে ফেল থেকে পাস ৩৫৭, নতুন জিপিএ-৫ পেলেন ১৬৩ জন ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী

হরিনাকুন্ডুর পান হাটের শত শত শ্রমিক মানবেতর জীবন কাটাচ্ছে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/ ঝিনাইদহ

গ্রাম্য রাজনীতির শিকার হয়ে মানবেতর জীবনযাপনের করুণ চিত্র ফুটে উঠেছে ভবানী পুরের পান হাটের সাথে সংশ্লিষ্ট শ্রমিক, পানচাষী, ও প্রান্তিক পান ব্যবসায়ীদের। পান হাটের সাথে জড়িত ব্যবসায়ী,শ্রমিক ও পানচাষী কৃষকরা পরিবার নিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন। সংশ্লিষ্ট ভূক্তভোগীদের অভিযোগ, জেলার হলিধানী, হরিনাকুন্ডুর আমের চারা, শাখারীদহ সহ বিভিন্ন পান হাট যথারীতি চলছে। শুধু মাত্র গ্রাম্য রাজনীতির প্রতিহিংসায় এই পান হাটটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর ফলে বেকার হয়ে পড়েছে হাট সংশ্লিষ্ট শত-শত শ্রমজীবী মানুষ। তাছাড়াও প্রান্তিক পানচাষী সহ পান ব্যাবসায়ীরাও রয়েছেন কষ্টে।

সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে জানা গেছে, অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ প্রতিপক্ষকে ঘায়েল করতে কুট কৌশল অবলম্বন করে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে গত ৭ জুলাই ভবানী পুর পান হাট বন্ধ করে দিয়েছে। আর এতে কর্মহীন হয়ে পড়েছে হাটের সাথে জড়িত থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে হাট বন্ধ থাকায় চাষীরা পান ভেঙে গাছ নামাতে না পারলে আগামী মৌসুমে পান ফলাতে পারবেন না বলে আশংকা করছেন। ভুক্তভোগীরা জানান,এই পান হাটটির মালিক অহিদুল ইসলাম অহিদ। তিনি ৩নং তাহের হুদা ইউনিয়ন পরিষদের মেম্বার। তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ইতিমধ্যেই তিনি জনকল্যান মুলক কাজ করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এতে এই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মঞ্জুর“ল ইসলাম মনজের ঈর্ষান্তিত হয়েছেন। তাই তিনি প্রশাসনকে ভুল বুঝিয়ে পান হাটটি বন্ধ করিয়েছেন।

এলাকাবাসী জানান, পান হাটটি বন্ধ করার ফলে এলাকার হাজারো মানুষ কর্মহীন হয়ে পড়েছে। হাট এখন গরু বাঁধার জায়গা হয়েছে। এছাড়াও প্রান্তিক পানচাষীরা পান বাজারে বিক্রি করতে না পারার কারনে বরজেই পান পচে নষ্ট হচ্ছে। ফলে তারা চরম লোকসানের মুখে পড়ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, জেলায় অনান্য পানহাট যথারীতি চলছে অথচ ভবানীপুর পানের হাট বন্ধ থাকবে কেন? তারা অবিলম্বে সামাজিক  দুরুত্ব ও স্বাস্থ্যবিধি   মেনে এই ঐতিহ্য বাহী পান হাটটি চালু করার দাবী জানান। হরিনাকুন্ডুর শাখারীদাহ ও আমের চারা পান হাট চালু রয়েছে, অথচ ভবানী পুর বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা বলেন, উর্ধতন কর্মকর্তার নির্দেশে ভবানীপুর পানের হাট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমের চারা ও শাখারীদহ বাজারের পানের হাট চালু আছে কিনা তাঁর জানা নেই। তিনি সবগুলো পানের হাটই বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net