October 14, 2026, 7:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগে মৃত্যুর সংখ্যা ৪৭, শনাক্ত ১ হাজার ৬৩৯ জন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা অঅবারও বেড়েছে। মৃত্যুর সংখ্যা ৪৭ জন। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জনের। এর আগে বুধবার (১৪ জুলাই) বিভাগে ৩৬ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন; ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ৪ জন করে; মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে এবং বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরায় ১ জন করে মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০টি জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৪০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৯৬১ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৪৫৯ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ২৮২ জনের। মারা গেছেন ৪৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৪০ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১০৩ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪২২ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৯৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫০৪ জন। মোট মারা গেছেন ২৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৮৩ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২৪ জনের। মোট মারা গেছেন ৭২ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৩২ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪৭ জনের। মোট মারা গেছেন ৪৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৫ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৯ জন। মোট মারা গেছেন ১৫৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৯ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৭০ জনের। মোট মারা গেছেন ৩৮০ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৩২৩ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৫৫ জন। মোট মারা গেছেন ১৩১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৫ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৮৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৯০৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৬ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net