March 24, 2026, 6:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দর্শনায় এক অজ্ঞাত ব্যক্তির (৫০) ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রোববার সকাল ১০টার দিকে দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  রাতে কোন এক পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন ওই ব্যক্তি বলে ধারণা পুলিশের।  

পুলিশ জানায়, দর্শনা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।  পরে সকালে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। নিহত ওই ব্যক্তির পরণে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।  তবে, তার কোন পরিচয় পাওয়া যায়নি।  তার পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে খবর দেয়া হয়েছে।  

তিনি আরও জানান, বর্তমানে ওই ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে।  ওই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  ধারণা করা হচ্ছে, রাতে কোন এক পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন ওই ব্যক্তি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net