February 7, 2026, 11:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড

কুষ্টিয়ায় যৌন উত্তেজক ঔষধ তৈরির প্রতিষ্ঠান সিলগালা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেক/
কুষ্টিয়া শহরের স্টেশন রোডে যৌন উত্তেজক ঔষধ তৈরির প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অনুমোদনহীন যৌন উত্তেজক ঔষধ তৈরি, সংরক্ষণ ও বাজারজাতকরণের অভিযোগে এলেক্স ইউনানী ল্যাবরেটোরিজের মালিক রফিকুল ইসলাম প্রশান্তকে ১ বছরের জেল ও ২ লক্ষ টাকা জরিমানা করে আদালত। জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল, তৈরিকৃত বিপুলসংখ্যক অনুমোদনহীন ওষুধ ধ্বংস ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্প ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে এই অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদনহীন যৌন উত্তেজক পানীয় তৈরি, সংরক্ষণ ও বাজারজাত করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই পানীয় দীর্ঘদিন ধরে খেলে মানুষের নানাবিধ শারীরিক জটিলতা তৈরি হতে পারে।
এসময় র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার, ড্রাগ সুপারের সহকারী পরিচালক, স্যানিটারী ইন্সপেক্টরসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net