September 10, 2026, 2:55 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ

একই কুকুর কামড়াল চার জনকে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
শনিবার সকাল ৭ টা থেকে বেলা সাড়ে ১১ টার মধ্যে একই কুকুর চারজনকে কামড়ানোর সংবাদ জানা গেছে। কুকুরে কামড়ানো আহত চারজনকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৭ আগষ্ট) কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার কানিজ ফাতেমা জানান, সকাল থেকেই তিনি ডিউটিতে ছিলেন। তিনি জানান শনিবার সকাল ৭ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত জরুরি বিভাগে মোট ৪ জন রোগী কুকুরে কামড়ানো ভর্তি হয়েছে। সব একই এলাকায় শোমসপুর এর কাদিরপুর গ্রামের।
 খোকসা পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার মনিরুজ্জামান টিপু জানান, সকালে সংবাদ পান তার ওয়ার্ডে কাদিরপুর গ্রামে একই কুকুরের কামড়ে চার জন আক্রান্ত হয়েছে।
 কুকুরের কামড়ে আক্রান্তা হলেন রাস্তার পাশে বসবাসরত ২বছর আগে থেকে ষাটোর্ধ্ব পাগলি পিয়ারী, সিজান(৩), খাদিজা(৩১) ও সবুজ (৭)। এদের সকলের বাড়ি কাদিরপুর গ্রামে।
সকলেই খোকসা হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসে। কমিশনার মনিরুজ্জামান টিপু জানান, রাস্তার পাশে থাকা পাগলী পিয়ারী কুকুরের কামড়ে ছটফট করে কাঁদছে।
পরে পিয়ারী কে হাসপাতালের জরুরী বিভাগে এনে নিজ উদ্যোগে চিকিৎসা দেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল। তিনি জানান কুকুরে কামড়ান চার জনকেই চিকিৎসা দেওয়া হয়েছে। এদের সকলকে প্রতিষেধক টিকা ও প্রথম ডোজ  প্রয়োগ করা হয়েছে।
তবে কুকুর টা এখনও আটকানো সম্ভব হয়নি বলে জানান কমিশনার মনিরুজ্জামান টিপু।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net