March 24, 2026, 8:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

চুয়াডাঙ্গায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় একটি ইজিবাইক। চক্রটি বিভিন্ন কৌশলে ইজিবাইক ও শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন চুরি করে আসছিল।  

আজ সোমবার বিকেল ৪ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান। 

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৫ জুলাই রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলামের একটি নীল রঙের ইজিবাইক চুরি হয়। ওই দিন সকালে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন আরিফুল। পরে আজ সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ায় অভিযান চালিয়ে ইজিবাইকটি উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় চোর চক্রের ৫ সদস্যকে।  গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার খেরকীডাঙ্গী গ্রামের আবু শামার ছেলে রাজু আহমেদ (২৯), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে ফরিদ আলী(৩২), আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে মানিক মিয়া (২১), চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে মুকুল উদ্দিন(২৮) ও সাতগাড়ী গ্রামের মৃত গহর আলীর ছেলে আব্দুর রশিদ (৫৪)। 

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চক্রটি বিভিন্ন কৌশলে  ইজিবাইক ও শ্যালো ইঞ্জিন চালিত যান নসিমন, করিমন, থ্রি হুইলারসহ বাস-ট্রাক চুরি করে আসছিল।  গ্রেফতার হওয়া সবাই চক্রটির সক্রিয় সদস্য।  চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের আরিফুল ইসলামের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিকেলে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।  

তিনি আরও জানান, এই চক্রের সাথে আরও অনেকেই জড়িত। চক্রের বাকী সদস্যদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net