March 24, 2026, 7:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

ট্রেনে কেটে অজ্ঞাত যুবক নিহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবক (২৮) নিহত হয়েছেন। 

আজ সোমবার দুপুর ১টার দিকে আলমডাঙ্গার জগন্নাথপুর চেংখালী মাঠে রেল লাইনের উপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ জানায়,  আজ সোমবার ভোরে খুলনা থেকে পোড়াদহের দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রেন।  এসময় ট্রেনটি আলমডাঙ্গা আমবাড়িয়া রেলগেটের অদূরে জগন্নাথপুর চেংখালী মাঠে পৌঁছালে ট্রেন লাইনের উপর হেঁটে যাওয়ার সময় সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে এক যুবক। পরে ট্রেনের চালক বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করে।  সকালে ট্রেন লাইনের উপর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে আলমডাঙ্গা থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা।  ঘটনার বিষয়টি চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশকে অবহিত করে আলমডাঙ্গা থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। 

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নরেশ চন্দ্র দাস জানান, আজ ভোরে আলমডাঙ্গা আমবাড়িয়া রেলগেটের অদূরে খুলনা থেকে পোড়াদহগামী মালবাহী ট্রেনে কেটে ওই যুবক নিহত হন। তার নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে হালকা বর্ণের প্যান্ট ও হাফ শার্ট ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

তিনি আরও জানান, ওই যু্বকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।  পরে মরদেহটি ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net