February 7, 2026, 1:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

কুমারখালীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ আটক,- ২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুষ্টিয়ার কুমারখালীতে র‍্যাব -১২ ক্যাম্পের আভিযানিক দল অভিযান চালিয়ে হেরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে শিলাইদহের পদ্মা নদীর ঘাটের পাশ থেকে তাদের আটক করে রাতে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
আটককৃতরা হচ্ছেন কুষ্টিয়া কোর্টপাড়া কলেজ মোড় এলাকার হায়দার আলীর ছেলে রাজু আহমেদ রানা (২৯) ও নারিকেল তলা এলাকায় বসবাসরত মিরপুরের বিভাগ গ্রামের আব্দুল মান্নানের ছেলে  ইমরান শাহ রতন (৩০)।
র‌্যাব-১২, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান,  বৃহস্পতিবার আনুমানিক বেলা দেড়টার সময় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে  কুমারখালীর শিলাইদহ পদ্মা নদীর ঘাটের পাশে অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইন, ৩ টি মোবাইল ফোন, ২ টি সীমকার্ড ও নগদ টাকা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমারখালী থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net