February 7, 2026, 1:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই  

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদকঃ
রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় এ দুঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
নিহতরা কুষ্টিয়া জেলার  সদর উপজেলার মৃত খালেক মিয়ার ছেলে রাকিব (৪০)। দুর্ঘটনায় নিহত মুক্তারের নাম জানা গেলেও তার সম্পর্কে বিস্তারিত পাওয়া পায়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাকিব ও মুক্তার ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাংশা কলেজ মোড় এলাকায় ভাঙ্গা ব্রিজের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির যান তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়দের সংবাদ পেয়ে ফায়াস সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পাংশা ফায়ার সার্ভিস ও স্টেশন কার্যালয়ের স্টেশন অফিসার রয়েল আহম্মেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। এরপর মরদেহ দুইটি পুলিশের কাছে হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে তারা দুর্ঘটনার কবলে পড়লে পেছন থেকে একটি দ্রুত গতির একটি যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net