July 28, 2026, 2:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

ইবি কর্মকর্তা সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোকসভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। আজ মঙ্গলবার ক্যাম্পাসে সমিতির কার্যালয় চত্বরে সীমিত পরিসরে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন। বিশেষ অতিথি ছিলেন ইবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন।
কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানের পরিচালনায় স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতির সাবেক সভাপতি ডাঃ রবিউল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলী হাসান, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান, ইবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আব্দুর রশীদ বকুল, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি গোলাম আযম পালাশ এবং ইবি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক দেওয়ান টিপু সুলতান।
এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের হত্যাকারীদের বিচারের অসমাপ্ত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ গ্রহনের আহবান জানান। তারা বলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হলেই এ দেশের প্রকৃত মুক্তি ঘটবে।
সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন, বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত এবং কাঙালি ভোজের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net