February 6, 2026, 3:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের।
এর আগের ২৪ ঘন্টায় মৃত্যু ছির ৫ জনের। একই সময়ে করোনা শনাক্ত ছিল ১৯৩ জনের।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালবে দফর্ত এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এ ছাড়া কুষ্টিয়ায় তিনজন ও বাগেরহাটে একজন মারা গেছেন।
বিভাগের ১০ জেলায় আক্রান্ত হয়ে আজ সকাল পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ২৯ জন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৫০৪ জনের শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনায় সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ২২, সাতক্ষীরায় ৮, যশোরে ৩০, নড়াইলে ৮, মাগুরায় ১৪, ঝিনাইদহে ২৩, কুষ্টিয়ায় ২৮, চুয়াডাঙ্গায় ৮ ও মেহেরপুরে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
১০ জেলাতে সুস্থ হয়েছেন ৯৯ হাজার ২৬৫ জন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net