February 6, 2026, 3:37 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ৬ শনাক্ত ১৪.০৮ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে ৩ জন ছিলেন করোনা আক্রান্ত এবং ৩ জন করোনা উপসর্গে আক্রান্ত। একই সময়ে ২৫০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ।
করোনায় মৃতদের মধ্যে রয়েছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাবুদ জুয়েল।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৭৯ জন।’
এর আগের ২৪ ঘন্টায় করোনায় মারা যান ২ জন। একই সময়ে ২৫০টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ।
তিনি জানান বর্তমানে হাসপাতালে ৫২ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৫৫ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ৭৫২ জন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net