October 12, 2026, 4:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের

খোকসায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়া খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে চলতি খরিপ-২/২০২১-২২ মৌসুমের নাবি পাটবীজ উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে নাবি পাটবীজ উৎপাদন কৃষক ৩০ জন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন কৃষক ২৮০ জন মোট ৩১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ ও উপকরণ বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদ হাসান সহ কৃষি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। নীতিমালা অনুসারে ২০ শতক নাবি পাট বীজ উৎপাদন এর জন্য প্রতি কৃষক ০.৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি ইউরিয়া দেওয়া হয়। ১ বিঘা গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন এর জন্য প্রতি কৃষক ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার, বালাইনাশক, পলিথিন ও সুতলি সহায়তা দেওয়া হয়। পরে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আগন্তুক কৃষকদের হাতে এ সকল সার, বীজ ও কৃষি উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net