September 12, 2026, 5:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

ইবি জনসংযোগ বিভাগে নবনিযুক্ত পরিচালক (ভারপ্রাপ্ত)-কে ফুলেল শুভেচ্ছা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের নবনিযুক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আজ (০৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি দায়িত্ব প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের জন্য অফিসের সকলের সহযোগিতা কামনা করেন। অফিসের উপ-রেজিস্ট্রার ড. আমানুর রহমান, উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুল মোত্তালেব, উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান, উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম, উপ-রেজিস্ট্রার (ফটোগ্রাফি) শেখ আবু সিদ্দিক, উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন, সহকারী রেজিস্ট্রার মোঃ রাশিদুজ্জামান খান (টুটুল) প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে মোঃ আতাউল হককে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব প্রদানের পর ঐ দিনই তিনি উক্ত পদে যোগদান করেন। তিনিই প্রথম অফিসটির পরিচালক (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালনের সুযোগ লাভ করলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net