February 6, 2026, 3:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য! আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ নির্বাচন/কুষ্টিয়া-রাজবাড়িসহ সারাদেশে ৩৭ হাজার বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আজ শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি কুষ্টিয়ার কৃতিসন্তান হাসান ফয়েজ সিদ্দিকী

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আজ শপথ নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
বঙ্গভবনে শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান হবে।
ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমন্ত্রিত অতিথিরা যোগ দেবেন।
আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ বিষয়ে বুধবার (৩০ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন। তার নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর ২২তম প্রধান বিচারপতি হিসেবে ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৪৭ মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যাচ্ছেন তিনি। সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
১৯৮১ সালের ২১ আগস্ট জেলা আদালতে যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এবং ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের অন্তর্ভুক্ত হন।
দেশের আইন অঙ্গনে হাসান ফয়েজ সিদ্দিকীর রয়েছে এক বর্ণাঢ্য কারিয়ার। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতকরণে তিনি সবসময় ছিলেন নিবেদিত প্রাণ এক মানুষ। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সকল আন্দোলনে তিনি ছিলেন সর্বদা অগ্রভাগের এক সৈনিক।
আইনজীবী হিসেবে কর্ম জীবনে হাসান ফয়েজ সিদ্দিকী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খুলনা সিটি কর্পোরেশন, কুষ্টিয়া পৌরসভা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আইন উপদেষ্টা ছিলেন। ছিলেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল।
হাসান ফয়েজ সিদ্দিকী ২০০১ সালে হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্তি পান। স্থায়ী বিচারক হিসেবে নিযুক্তি পান ২০০৯ সালের ২৫ মার্চ। ২০১৩ সালের ৩১ মার্চ আপিল বিভাগে নিয়োগ পান তিনি।
তিনি ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে অদ্যাবধি জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১৯৫৬ সালে জন্ম গ্রহণ করেন। তিনি খোকসা হাইস্কুল (বর্তমানে খোকসা পাইলট হাইস্কুল) থেকে ১৯৭২ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। ১৯৭৪ সালে সাতক্ষিরার আর্চায্য প্রফুল¬ কলেজ থেকে এইচএসসি পাশ করেন ; বিএ পাশ করেন ১৯৭৬ সালে বাগেরহাট কলেজ থেকে; ১৯৭৮ সালে এম এ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৭৯ সালে এলএলবি করেন ধানমন্ডি ল’ কলেজ থেকে।
তাঁর পিতা মরহুম আব্দুল গফুর মোল্লা ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net