August 26, 2026, 9:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হার ১০.৮২

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আবার ধেয়ে আসছে করোনার নতুন ধরন অমিক্রণ। কুষ্টিয়ার জন্য ইতোমধ্যে বিপদ সংকেত দেখা দিতে শুরু করেছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৫৭ টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ।
আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই শনাক্ত নিশ্চিত হয়। তিনি জানান গত দুই মাসে এটিই সবোর্চ্চ শনাক্ত।
তিনি জানান এর আগের ২৪ ঘন্টায় ৯৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত ছিল ১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ৭৮৭ জন।
উল্লেখ্য, খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে কুষ্টিয়া জেলাই বেশী আক্রান্ত হয় বিগত করোনার অতি মহামারী চলাকালীন।
স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন অতিদ্রুত সর্তকতার প্রয়োজন দেখা দিয়েছে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুস্তানজিদ দৈনিক কুষ্টিয়াকে জানান নতুন আক্রমণেও কুষ্টিয়া বেশী আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। কারন করোনার ভ্যারিয়েন্ট যেসব চলকের উপর ভর করে চলে থাকে কুষ্টিয়া জেলা বিশেষত শহর কেন্দ্রীক অবস্থাটা তার অনুক‚লে। এখানে লোকাধিক্য প্রবল। যার বেশীরভাগ স্বাস্থ্য সচেতনতার বাইরে থাকছেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান প্রশাসনের তরফ থেকে উদ্যোগ অব্যাহত আছে। যে নতুন নির্দেশনা উপর তেকে এসেছে তা বাস্তবায়ন করা হবে। তিনি সবাইকে সর্তক হবার পরামর্শ দেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net