July 28, 2026, 11:07 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

রোববার থেকে বিচারকাজে ফিরছেন প্রধান বিচারপতি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
করোনা থেকে সুস্থ হওয়ার পর আগামী রোববার (৩০ জানুয়ারি) থেকে বিচার কাজে ফিরছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ইতোমধ্যে আপিল বিভাগের কার্যতালিকায় প্রধান বিচারপতির নাম রয়েছে।
তিনি বাসাতেই অবস্থিত চেম্বার থেকে ভার্চূয়ালি তিনি বিচার কাজে অংশ নেবেন।
প্রধান বিচারপতি গত ১৯ জানুয়ারি রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি ছাড়াও তার স্ত্রী ডালিয়া ফয়েজ শিপু, দুই নাতি ও এক ভাই করোনা আক্রান্ত হন। সবাই সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তার ভাই আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী।
গত ২৫ জানুয়ারি স্ত্রীসহ করোনামুক্ত হয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাসপাতাল থেকে বাসায় ফিরেন।
প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net