August 28, 2026, 12:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৮২ জন

দৈনিক কুষ্টিয়া ানলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৮২ জনের। এর আগে, শনিবার বিভাগে ২৩১ জনের করোনা শনাক্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছিল।
রোববার (৬ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগে খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলায় একজন করে মারা গেছেন। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৮২ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ১৪৮ জনের শনাক্ত হয়েছে। আর যশোরে ৮৫ জন ও কুষ্টিয়ায় ৬৫ জনের করোনা শনাক্ত হয়।
এ ছাড়া সাতক্ষীরায় ৫৮ জন, ঝিনাইদহে ২২ জন, বাগেরহাটে ৪৮ জন, নড়াইলে ১৫ জন, মাগুরায় ৭ জন, চুয়াডাঙ্গায় ৭ জন ও মেহেরপুরে ২৫ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩০ জন।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৫ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১১ হাজার ৫৫ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৩০ জন।
শনাক্তের সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ৩১ হাজার ২৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫৩৭ জন।
এ ছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২০ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net