August 28, 2026, 1:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

বাংলাদেশেও ‘কোক স্টুডিও বাংলা’র যাত্রা শুরু হলো

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশেও যাত্রা শুরু করলো বিশ্বের আলোচিত সংগীত আসর কোক স্টুডিও। নাম ‌‘কোক স্টুডিও বাংলা’।
কোক স্টুডিও একটি পাকিস্তানি সঙ্গীত টেলিভিশন সিরিজ যেখানে লাইভ স্টুডিওতে বিভিন্ন সঙ্গীত শিল্পীর গান রেকর্ড করা হয়। … পাকিস্তানের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন ভাষার শিল্পীদের বাদ্যযন্ত্রের জন্য সহযোগিতা করার মাধ্যমে পাকিস্তানের বহুসংস্কৃতিবাদ প্রচারের জন্য খ্যাত রয়েছে।
৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
‘কোক স্টুডিও বাংলা’ পৃষ্ঠপোষকতায় আছে বহুজাতিক প্রতিষ্ঠান কোকা কোলা। যার সমন্বয় করছে গ্রে ঢাকা।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কোক স্টুডিও বাংলা প্রথম সিজনের থিম সং ‘একলা চলো রে’ প্রকাশিত হয়। পাশাপাশি ইউটিউবে এসেছে এই প্রমো ভিডিওটি।
যাত্রার বার্তা দিয়ে করা ম্যাশাপ মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন অর্ণব, মমতাজ, কনা, মিজান, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মাশা ইসলাম, অনিমেষ রায়সহ অনেকে। সংগীত প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net