August 25, 2026, 3:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

মেঘ-বৃষ্টি-শীত/ শুক্রবার থেকে ফের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে, কুষ্টিয়ায় ১ মি:মি বৃষ্টি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
সন্ধ্যা নাগাদ কেটে যেতে পারে মেঘ-বৃষ্টির এই অবস্থা। তবে মেঘ-বৃষ্টি না কাটলেও শুক্রবার থেকেফের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থেকে ফের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। কোথাও কোথাও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদরা বলছেন বৃষ্টি তুলনামূলকভাবে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মেঘ-বৃষ্টির এই অবস্থা সন্ধ্যার মধ্যেই কেটে যেতে পারে কোথাও কোথাও।
অপরদিকে কানাডার সাচকাচুন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিভাগ বাংলাদেশ বিমানবাহিনীর রাডার থেকে পাওয়া চিত্রের বরাত দিয়ে জানান, সকাল ৮টা থেকে মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। যেহেতু ঠান্ডা ও ভারী বায়ু উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, এর কারণে রাতের বৃষ্টিপাত শুরুতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে প্রবেশ করলেও বর্তমানে বৃষ্টিপাতের মূল অংশ অল্প কিছুটা দক্ষিণ দিকে সরে কুষ্টিয়া জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
বৃহস্পতিবার মাঘের ২৭ তারিখে সকাল থেকেই ঘন মেঘে ঢেকে আছে আকাশ, সঙ্গে কুয়াশা। দুপুর পর্যন্ত রোদের দেখা মেলেনি।দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ১, কুষ্টিয়ায় ১, রাজশাহীতে ১ ও পাবনাতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং তা দেশের অন্যত্র সামান্য কমতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net