August 28, 2026, 1:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

হতদরিদ্র সোহান আলীর হার্টের চিকিৎসায় কুষ্টিয়া নাগরিক কমিটির সহায়তা প্রদান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের হতদরিদ্র সোহান আলীর (১১) হার্টের চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে কুষ্টিয়ার শত নাগরিকদের প্লাটফরম কুষ্টিয়া নাগরিক কমিটি।
সোহান আলী ঐ গ্রামের সেলিম রেজার ছেলে। তার হার্টে একটি জন্মগত ছিদ্র রয়েছে।
আক বৃহস্পতিবার নাগরিক কমিটির পক্ষ থেকে সোহানের পিতার হাতে নগদ ২৫, ০০০ হাজার টাকা তুলে দেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ, সাধারণ সম্পাদক প্রফেসর ড. এম সেলিম তোহা, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ওয়াসে, কার্যনিবাহী পর্ষদ সদস্য এসএম কাদেরী শাকিল , বিশ^জিত সাহা সন্টু ও ড. আমানুর আমান।
ইতোমধ্যে শিশৃুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি বিভাগে এ ভর্তি করা হয়েছে । সেখান তার চিকিৎসা যাতে বিনামূল্যে হয় সে ব্যাপারে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়লজিস্টরাও উদ্যোগ নিয়েছেন। এছাড়া কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা এমপি এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চ্যালেঞ্জও রোগীকে প্রয়োজনীয় সহযোগিতা করে চলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net