March 25, 2026, 9:34 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ ভয়াল ২৫ মার্চ ; জাতীয় গণহত্যা দিবস গাংনীতে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ১৫ গাংনীতে সিজার-পরবর্তী জটিলতায় গৃহবধূর মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা

কুষ্টিয়ায় ভ্যানচালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় প্রকাশ্যে জাহিদুল ইসলাম নামে এক ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ ফেব্রæয়ারি) বেলা ১১টার দিকে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকারী ওবাইদুর রহমান জুয়েলকেও আটক করেছে পুলিশ।
নিহত জাহিদুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আটক ওবাইদুর রহমান কুমারখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের রতনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালকের সঙ্গে জুয়েলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে চালকের গলায় আঘাত করে। এতে সে সড়কের উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুদার বলেন, কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ভ্যানচালক জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। ঘাতককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net