April 16, 2026, 12:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা শিক্ষামন্ত্রীর পাশেই বসে ‘চেয়ার’ হারানোর খবর: যবিপ্রবি উপাচার্যের হাসি-চাপা বিষাদ খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদেরকে শিক্ষামন্ত্রী/ শুধু মন্ত্রী বদলালেই শিক্ষার মান বাড়বে না আনন্দে বরণ নতুন বছর—আজ পহেলা বৈশাখ

কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশী এক যুবককে গুলি করে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার বিলগাথুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতের নাম লিটন বিশ্বাস (৩৫)। তিনি একই উপজেলার বিলগাথুয়া মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে।
নিহতের লাশ রাখা হয়েছে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানায়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান এ ঘটনা নিশ্চিত করেন।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান নিহতের পরিবারের উদ্বৃতি দিয়ে জানান লিটন বিশ্বাস ভারত থেকে মালামাল নিয়ে এসে দেশে বিক্রয় করতেন। শনিবার রাত ৯টার দিকে ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন। তার সাথে একই পেশায় নিয়োজিত বাংলাদেশের আরো কয়েকজন ছিলেন।
তিনি জানান এ সময় ১৫১-৬(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন বিশ্বাস নিহত হলে অন্যরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসে। পরে বিএসএফ লিটন বিশ্বাসের লাশ উদ্ধার করে হোগলবাড়িয়া থানায় সোপর্দ করে।
দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান বলেন, ‘ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করা হয়েছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। হোয়াটস অ্যাপে তারা ছবিও পাঠিয়েছে। খবর শুনে ও ছবি দেখে বিলগাথুয়া গ্রামে লিটনের বাড়িতে খবর পাঠানো হয়েছে।
“তবে এ বিষয়ে লিটনের পরিবার থেকে এখনও কেউ থানাতে আসেনি।
এ বিষয়ে ১৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে চেয়ে আনুষ্ঠানিক পত্র প্রেরণ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net