March 9, 2026, 11:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

খোকসায় রমানাথপুর স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক, শিক্ষানুরাগী দ্য কুষ্টিয়া টাইমস ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুজন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ও আবু তালেব। আরোও বিশেষ অতিথি ছিলেন গনেশপুর কাছেমুল উলুম দাখিল মাদ্রাসার সুপার বদিউজ্জামান এবং ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান।
কলেজ অধ্যক্ষ গোলাম মোস্তফা কামাল এর সার্বিক তত্ত্বাবধানে শুরুতেই অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। এরপর কৃতি ৫ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
ঐতিহাসিক ৭ই মার্চ’র আলোচনায় অংশ নেন দুই বীর মুক্তিযোদ্ধা। তারা মহান মুক্তিযুদ্ধের নানা স্মৃতিচারণ করনে।
উল্লেখ্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রমনাথপুর স্কুল এন্ড কলেজে ১৭৩ জন নবীন শিক্ষার্থীদের কে বিদ্যালয়ের পক্ষ ফিল দিয়ে থেকে বরণ করা হয়।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন এলাকার ঐতিহ্যবাহী রমানাথপুর স্কুল এন্ড কলেজ স্বীয় মহিমায় এগিয়ে যাচ্ছে। তিনি বলেন এখানে শিক্ষকদের মধ্যে শিক্ষা উন্নয়নে খুব আন্তরিকতা দেখতে পান।
উল্লেখ্য এ প্রতিষ্ঠানে এবার কলেজ শাখায় ৮২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
সভাপতির বক্তব্যে ড. আমানুর আমান বলেন প্রতিষ্ঠানটির উন্নয়নে তিনি সদা তৎপর রয়েছেন। তিনি শিক্ষকদের আধুনিক ধ্যান-ধারনার সাথে পরিচিত হবার আহবান জানান এবং শিক্ষার্থীদের সেদিকে এগিয়ে নেয়ার আহবান জানান। তিনি বলেন ফেসবুক, টুইটার, গুগল এসব মাধ্যম থেকে সঠিক তথ্য পেতে শিক্ষার্থীদের সহায়তা করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net