July 26, 2026, 7:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

ইবির শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নিলুফা আক্তারের পদত্যাগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদত্যাগপত্র জমা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নিলুফা আক্তার। সোমবার অফিসের শেষ মুহুর্তে তিনি রেজিস্ট্রারের কাছে পদত্যাগ পত্র জমা দেন। আজ (মঙ্গলবার) দুপুরে সেটি রেজিস্ট্রার অফিস থেকে উর্ধ্বগামী করা হয়।
উপাচার্য ছুটিতে থাকায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আলমগীর হোসেন ভূঁইয়া পত্রটি উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বরাবর প্রেরণ করেন।
আবেদনে প্রভোস্ট তার পারিবারিক কারণ দেখিয়েছেন বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার দফতরের কর্মকর্তারা।
যোগাযোগ করা হলে প্রভোস্ট নিলুফা জানান তিনি উপাচার্যকে তার পদত্যাগের অভিপ্রায়ের কথা জানালে উপাচার্য তাকে পদত্যাগের পরামর্শ দেন।
গত রবিবার রাতে হলের এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে সময়মতো প্রভোস্ট সহযোগিতা করেননি বলে অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে হলের মধ্যে বিক্ষোভ করেন ছাত্রীরা।
ছাত্রীদের অভিযোগ ছিল প্রভোস্ট চিকিৎসা নিশ্চিত করতে গড়িমসি করেন। পরে ঐ ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দিয়ে হলে পাঠিয়ে দেয়া হয়।

উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান জানান প্রভোস্টের শুণ্য স্থানে হলের সিনিয়র হাউস টিউটর রেজাউল করিমকে কো–অর্ডিনেটের দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য আগামী শনিবার অফিসে এলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net