September 12, 2026, 7:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

পদ্মায় রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধে দ্বিতীয়বারের মতো ধস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় পদ্মা নদীতে নির্মিত রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষা বাঁধের ১০০ মিটারের মতো ধসে পড়েছে। এই নিয়ে নির্মাণের পর থেকে এ বাঁধ দ্বিতীয় বারের মতো ভাঙনের মুখে পড়লো।
২০১৮ সালে শিলাইদহে ‘রবীন্দ্র কুঠিবাড়ি সংরক্ষণ বাঁধ প্রকল্প’ নামে রবীন্দ্র কুঠিবাড়ি রক্ষায় ৩ দশমিক ৭২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ১৭৬ কোটি টাকা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ১০ দিন আগে শিলাইদহের কোমরকান্দি এলাকায় বাঁধে ধস দেখা দেয় এবং ঐদিন রাতেই ধসে যায় প্রায় ১০০ মিটারের মতো।
সূত্র জানায়, ২০১৮ সালে কাজ শেষ হওয়ার দুই মাসের মধ্যেই কালোয়া এলাকায় বাঁধের ১৫০ মিটার নদীতে বিলীন হয়ে যায়।
বুধবার ভাঙন এলাকা পরিদর্শন করে দেখা যায়, বাঁধের ওপরের মাটি বøকসহ দেবে গেছে ১০০ মিটারের মতো ঐ অংশটি।
স্থানীয়রা বলছেন ঐ এলাকার মাটি নরম হয়ে ধস নামছে। অনেক জায়গাতেই এই ধস দেখা গেছে।
পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফছার উদ্দীন বলেন, বৃষ্টি পরবর্তীতে বাঁধের উপরে গর্ত সৃষ্টি হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তিনি অবগত। ইতোমধ্যে ঢাকায় অবহিত করা হয়েছে।
তিনি জানান ঢাকা থেকে একটি টিম আসছেন। তবে বর্ষাকালের আগেই সংস্কার করা হলে কোন সমস্যা দেখা দেবে না বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net