April 17, 2026, 2:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

রাজবাড়ীতে পুকুরে ডুবে যমজ বোনের মৃত্য

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাজবাড়ী জেলার গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে টাপুর ও টুপর নামের ১০ বছর বয়সের যমজ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
শিশু টাপুর ও টুপর গোয়ালন্দ পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের ইছাক শেখ পাড়ার হোসেন শেখের মেয়ে।
শিশুর নানী আন্না বেগম বলেন, ওরা যমজ বোন গোয়ালন্দ মুন স্টার কলেজিয়েট স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ওদের বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর উভয়ে নতুন করে বিয়ে করে অন্যত্র বসবাস করছে। সেই সুবাদে ওরা দুইবোন আমার (নানীর) কাছে থাকতো। সে উপজেলা রেজিস্ট্রি অফিসে কাজ করার কারণে প্রতিদিনই তারা উপজেলা পরিষদের পুকুরের আশে পাশে খেলাধুলা করতো। সেখানে খেলাধুলা করার এক পর্যায়ে নানীর কাছে পুকুরে গোসলের আবদার করে। নানী পুকুরে গোসল করতে নিষেধ করে কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর নানী পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যমজ শিশু দুটি পুকুরে ডুবে যাবার খবর শোনা মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net