March 12, 2026, 7:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

প্রজ্ঞাপন/সয়াবিন ও পাম তেলে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম তেলের ওপর থেকে মোট ২০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ প্রজ্ঞাপন জারি করে এনবিআর ভ্যাট প্রত্যাহার করেছে।
সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট ছিল। প্রজ্ঞাপনে বলা হয়, এ বছরের ৩০ জুন পর্যন্ত ভোজ্য তেলে এই ভ্যাট দিতে হবে না।
অপরিশোধিত ভোজ্য তেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে। তবে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আজ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, রান্নার তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে।
সম্প্রতি দেশের বাজারে দফায় দফায় ভোজ্য তেলের দাম বেড়েছে। সর্বশেষ প্রতি ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৭৯৫ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু সরবরাহের ঘাটতির সুযোগে আজ ঢাকায় খুচরা পর্যায়ে এই তেল ৮২০ টাকায় পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। মিল থেকে তেলের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি এক শ্রেণির ব্যবসায়ী মজুদ করায় এই সংকট আরও প্রকট হয়েছে।
সরকার ও ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে দায়ী করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net