April 29, 2026, 9:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

ঝিনাইদহে ৬৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

ঝিনাইদহের শৈলকূপা থেকে অবৈধভাবে মজুদ করা ৩২০ ব্যারেল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার কবিরপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি গুদাম থেকে এই তেল জব্দ করা হয়। শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দকৃত তেলের পরিমাণ ৬৫ হাজার লিটারের বেশি। প্রতিষ্ঠান দুটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পার্থ প্রতীম শীল জানান, ‘অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে কিছু ব্যবসায়ী চড়া দামে বিক্রি করছে, এমন খবর পেয়ে কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। সে সময় কবিরপুর এলাকার ব্যবসায়ী শংকর কুমার কুণ্ডুর গুদামে প্রায় ৩০০ ব্যারেল সয়াবিন তেল পাওয়া যায়। এর পরিমাণ ৬১ হাজার লিটারের বেশি হবে।’
এছাড়া আরেক ব্যবসায়ী রাজু কুণ্ডুর গুদামে ২০ ব্যারেল তেল মজুদ অবস্থায় পাওয়া যায়, যার পরিমাণ ৪ হাজার ৮০ লিটার।
অতিরিক্ত তেল মজুদের অপরাধে শংকর কুণ্ডুকে ২০ হাজার ও রাজু কুণ্ডুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত তেলের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net