October 26, 2026, 11:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

খাদ্যমন্ত্রীর সাথে ব্যবসায়ী অজয় সুরেকার সাক্ষাত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী অজয় সুরেকা। রবিবার কুষ্টিয়া সার্কিট হাউজে তিনি মন্ত্রীর সাথে মিলিত হন। খাদ্যমন্ত্রী সকালে কুষ্টিয়া সফরে আসেন। কুষ্টিয়ার খাজানগরে বেশ কয়েকটি চাল মিল ও কয়েকটি খাদ্যগুাদম পরিদর্শন শেষে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষ করে তিনি কুষ্টিয়া সার্কিট হাউজে আসেন।
অজয় সুরেকা এ সময় আসন্ন বোরো মৌসুমে কুষ্টিয়াতে সারের বর্তমান পরিস্থিতির বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। অজয় সুরেকা ফার্টিলাইজার এসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি। এসময় তার সাথে ছিলেন কুষ্টিয়া চেম্বারের পরিচালক ও লিয়াকত ডেইরী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হোসেন।
দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা জুড়ে নানামুখী ব্যবসায়ে জড়িত অজয় সুরেকা। বর্তমানে ডিস্ট্রিবিউশন ব্যবসায় বিশেষ দক্ষতা অজর্নকারী অজয় সুরেকা প্রায় ডজনেরও বেশী দেশ-বিদেশী কম্পানির লোকাল ডিস্টিবিউটর। ডিস্টিবিউশন ব্যবসার মধ্যে গ্রামীণ ফোন ও ইউনিলিভার বাংলাদেশ অন্যতম।
অজয় পরপর আটবার গ্রামীণ ফোনের বেস্ট ডিস্ট্রিবিউটর হাউজ হিসেবে খেতাব অর্জন করেন। অন্যদিকে, ইউনিলিভার বাংলাদেশের সফল ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা করছেন ৫০ বছর ধরে। এছাড়া তিনি টানা ৫ম বারের মতো জেলা পর্যায়ে সর্বোচ্চ আয়কর প্রদানকারী।
কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় এই ব্যবসা বিস্তৃত রয়েছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৫০০’শর অধিক মানুষ কর্মরত রয়েছেন।
কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট অজয় সুরেকা ব্যবসার পাশাপাশি অজয় সুরেকা নানা সামাজিক কার্যক্রমের সাথে জড়িত। একটি সময়ে জড়িয়েছেন রাজনীতির সাথেও। তিনি বর্তমানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য’র পদ অলংকৃত করছেন। এছাড়া তিনি অগণিত প্রতিষ্ঠানের আজীবন ও সাধারণ সদস্য। এসব প্রতিষ্ঠানের নানা জনহিতকর কাজে তিনি নানাভাবে সহায়তা করে থাকেন। তিনি ঝড়েপড়া শিশুদের শিক্ষায় সহায়তা, অসহায় বয়স্কদের নিয়ে নানারকম জীবন-যাপন সহায়তা করে থাকেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net