October 31, 2026, 2:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

ইবি হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগ ও আইসিএবি’র মধ্যে এমওইউ স্বাক্ষরিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগ ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট’স অব বাংলাদেশ(আইসিএবি) এর মধ্যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার ভাইস-চ্যান্সেলরের অফিসকক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন ইবি ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট’স অব বাংলাদেশ(আইসিএবি) এর প্রেসিডেন্ট শাহাদৎ হোসেন এফসিএ।
এ সময় উপ¯ি’ত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
এ উপলক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হিসাব বিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড.আলমগীর হোসেন ভূঁইয়া।
বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট’স অব বাংলাদেশ(আইসিএবি) এর সহ সভাপতি এনকেএ মবিন এফসিএ ও ফৌজিয়া হক এফসিএ প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net