July 26, 2026, 7:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

প্রথমবারের মতো রমজানে শ্রেণি কার্যক্রম চলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দীর্ঘ দিনের চলে আসা রমজানে শিক্ষকদের ইচ্ছাধীন ক্লাস গ্রহন অথবা গ্রহন নয় প্রক্রিয়া থেকে বের হতে পেরেছে কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয়। এই প্রথমবারের মতো পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রমজান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলবে। বিভাগসমুহ, প্রভোস্ট ও ডিনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
একইসাথে স্ব স্ব বিভাগ তাদের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাসমূহ গ্রহণ করবে।
রমযানে অফিসসমুহেও পরিবর্তন আনা হয়েছে। এ সময়ে সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান রমজানে অফিসিয়ালি ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত ইতিবাচক বলে অভিহিত করেছেন।
এদিকে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও অনেকেই এরপরও নিয়মিত ক্লাস হবার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে। তারা বলেছে নিয়মিত ক্লাস না হওয়া এই বিশ^বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট। সেটা নিয়ম করে কতটুকু কার্যকর করা যাবে সন্দেহ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net