September 12, 2026, 5:58 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১

সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক জয়/দুই বছর পর ইবি ছাত্রলীগে নতুন নেতৃত্ব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অবশেষে মেয়াদোত্তীর্ণের দুই বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আইন বিভাগের ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) রাত ১১ টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র।
২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল-মামুন, ফাহিমুর রহমান সেতু, মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সী কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, নাইমুর রহমান জয়, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান। যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার। সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী ও হামিদুর রহমান।
এর আগে ২০১৯ সালের ১৪ জুলাই পলাশ ও রাকিব নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক বছর মেয়াদী দুই সদস্যের কমিটি দেয় কেন্দ্র। কমিটি হওয়ার পর কিছুদিন ক্যাম্পাসে অবস্থান করলে তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পকেট কমিটি সহ বিভিন্ন অভিযোগ করে পদবঞ্চিতরা। একই সাথে এ কমিটি সাবেক দুর্নীতিগ্রস্ত উপাচার্যের পক্ষ নেয়।
পদবঞ্চিতদের বিভিন্ন অভিযোগ ও ধাওয়া খেয়ে তারা আর ক্যাম্পাসে প্রবেশ করেনি। পরে গত ৮ ডিসেম্বর এ কমিটি বিলুপ্ত করে কেন্দ্র। পরে ইবি শাখার দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতারা গত ১৩ ডিসেম্বর ক্যাম্পাসে এসে পদ প্রত্যাশীদের জীবন বিত্তান্ত সংগ্রহ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net