March 25, 2026, 3:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

কুষ্টিয়ায় রং কোম্পানীর এরিয়া ম্যানেজারের লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় রক্্ির পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬) মরদেহ উদ্ধার করেছে ভেড়ামারা পুলিশ।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে আজ (বুধবার) সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট স্কুলের কাছ থেকে চটের বস্তায় মোড়ানো লোকমান হোসেনের মরদেহটি উদ্ধার করা হয়। গত ১ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ ব্যাপারে ২ আগস্ট তার স্ত্রী জিন্নাত আরা টুম্পা ভেড়ামারা থানায় জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, কোম্পানির টাকা তোলার জন্য তিনি ভেড়ামারা গিয়েছিলেন। ১ আগস্ট দুপুর সাড়ে ১২টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিহত লোকমান হোসেনের বাড়ি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায়।
ওসি মজিবুর বলেন, মরদেহটি পলিথিনের ব্যাগের মধ্যে পুরোই চটের বস্তায় মোড়ানো ছিলো। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকান্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে একই দিন সকাল ৯টার দিকে কুমারখালী বাজার থেকে অজ্ঞাত আরো এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন নেই বা হত্যার আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার। মরদেহের পরিচয় ও মৃত্যুর কারন জানতে কাজ করছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net