March 25, 2026, 3:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

আলোচিত হোমিওপ্যাথ হত্যা/ কুষ্টিয়ায় জেএমবি সদস্যসহ ৬ জনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

দেশসহবিশ্বজুড়ে সেই সময়ের আলোচিত  কুষ্টিয়ায় সেই আলোচিত হোমিওপ্যাথ সানাউর রহমান সানা হত্যা মামলায় জেএমবির ৪ সদস্যের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ তাজুল ইসলাম এবং বিশেষ জেলা ও দায়রা জজ মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো- কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মজিবুর রহমানের ছেলে আজিজুর ইসলাম, কুবুরহাট দোস্তপাড়ার সামাদ সর্দারের ছেলে জয়নাল সর্দার, মাদরাসাপাড়া এলাকার আজিজুল হক খানের ছেলে সাইফুল ইসলাম খান, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার আব্দুর রহমান ওরফে কালা কাজীর ছেলে সাইজুজ্জিন কাজী।
২০১৬ সালের ২০ মে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া পৌরসভার মজমপুরের মৃত বজলুর রহমানের ছেলে হোমিও চিকিৎসক সানাউর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সাইফুজ্জামান মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত ব্যক্তিরা তাদের গতিরোধ করে দুজনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে চিকিৎসক সানাউর রহমানের মৃত্যু হয়। এ ঘটনায় সানাউর রহমানের ভাই আনিছুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান।
এ ঘটনায় অভিযুক্ত আজিজুর ইসলাম, জয়নাল সর্দার, সাইফুল ইসলাম খান, সাইজুজ্জিন কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net