July 26, 2026, 1:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়? ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ

রবীন্দ্রনাথের সৃষ্টির একতা ধর্ম, বর্ণ, জাতের উর্ধ্বে : প্রফেসর আবদুস সালাম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে সৃষ্টি সম্ভার এবং সেই সৃষ্টিতে তিনি এমন এক নিপূণ একতা সৃষ্টি করেছেন যা ধর্ম-বর্ণ-জাত চিন্তায় কোন রেখাপাত করে না। তিনি বাংলা সাহিত্যকে নিজস্ব চিন্তা দিয়ে বিশ^ সাহিত্যের কাতারে নিয়ে গেছেন উৎকর্ষের শিখরে পৌঁছে দিয়েছেন।
প্রফেসর সালাম বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে “টেগর এন্ড হিস লিগ্যাসি ইন দ্যা আরব ওয়াল্ড” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারীতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
তিনি বলেন বাংলা সাহিত্যের সব কটি ধারাই তার লেখনীতে সমৃদ্ধ। বাংলা সাহিত্য ও বাঙালী সংস্কৃতির বিকাশে অসামান্য অবদান তার ; তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় নতুন রূপ, মনন যা বয়ে আনে বিশ্ব অঙ্গনে এক বিরল সম্মান। বাংলা সাহিত্যে একমাত্র রবীন্দ্রনাথেরই একটি নিজস্ব অধ্যায় রয়েছে। যে অধ্যায় বাংলা সাহিত্যকে দিয়েছে এক মহান উচ্চতা।
তিনি বলে সমগ্র এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ফারসি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. ইসরাত আলী মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসাইন।
আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. হাবিবুর রহমান (রহমান হাবিব), অধ্যাপক ড. মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মোস্তাক আলী, অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান, অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net