March 25, 2026, 1:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

একযুগে হাইকোর্টে মৃত্যুদন্ডের সাড়ে ১১শ মামলা নিষ্পত্তি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত ১২ বছরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে মৃত্যুদণ্ডের সাড়ে এগারশ মামলা। এসময়ে মৃত্যুদণ্ডের মামলা তথা ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছিল দেড় হাজারের বেশি।
মঙ্গলবার (১৮ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এদিকে গত ৪ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়েই নিষ্পত্তি হয়েছে ২৯টি ডেথ রেফারেন্স মামলা।
ফৌজদারি মামলায় বিচারিক আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেন তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক মামলার সব নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। যা ডেথ রেফারেন্স নামে পরিচিত।
প্রক্রিয়া শেষে হাইকোর্টে হয় শুনানি। পরে হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখলে সাজাপ্রাপ্ত ব্যক্তি আপিল বিভাগে আপিল করতে পারেন। রিভিউ নিষ্পত্তির পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। রাষ্ট্রপতি ক্ষমার আবেদন না মঞ্জুর করলে মৃত্যুদণ্ড কার্যকর করার আইনগত বৈধতা তৈরি হয়।

সুপ্রিম কোর্টের তথ্য অনুসারে, ২০১০ সাল থেকে ২০২২ সালের ১৬ অক্টোবর পর্যন্ত হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে এক হাজার ৫৪৫টি। আর নিষ্পত্তি হয়েছে এক হাজার ১৫১টি। এর মধ্যে সর্বোচ্চ নিষ্পত্তি হয়েছে ২০১২ সালে। ওই বছর ১৪৫টি নিষ্পত্তি হয়েছে। আর চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১২৫টি মামলা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net