March 25, 2026, 12:36 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামীকে হ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতার বাহাদুর হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামের বাবুল সরদারের ছেলে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করতো। তার বিরুদ্ধে চারটি মাদক মামলায় ও একটি মারামারি মামলা রয়েছে। ২০১৮ সালে মাদক মামলায় দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয় আদালত।
বুধবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩।
জানা গেছে, ২০১৮ সালের ১৩ আগস্ট বিকেলের দিকে দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামে মাদক বিরোধী অভিযানে আসামি বাহাদুরের কাছে থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় সেদিনই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়।
২০১৮ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম। ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় গত ১৮ জুলাই বাহাদুরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেয় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন আসামি বাহাদুর।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net