March 4, 2026, 6:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা, আক্রমণকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়/২০২০ আসনের বিপরীতে ভর্তি আবেদন ৪২ হাজার ৪২৯

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষে ২০২০টি আসনের বিপরীতে ভর্তি আবেদন জমা পড়ছে ৪২ হাজার ৪২৯টি। এতে প্রতি আসনে লড়বেন ২১ জন ভর্তিচ্ছু। এসব আবেদনের মধ্য থেকে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে। এই বিশ^বিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় রয়েছে।
এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে ৫৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪ হাজার ৩৪৩টি, ‘বি’ ইউনিটে ১০২০ আসনের বিপরীতে ১২ হাজার ৮৭০টি ও ‘সি’ ইউনিটে ৪৫০ আসনের বিপরীতে ৫ হাজার ২১৬টি আবেদন পড়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করবেন। তার প্রাপ্ত নম্বর অনুযায়ী সে যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। কোনো ভর্তিচ্ছু প্রথম ধাপে বিষয় না পেলে পরবর্তী ধাপে আবারও আবেদনের সুযোগ পাবেন। তবে কেউ সুযোগ পেয়ে ভর্তি না হলে পরবর্তীতে তিনি পুনরায় আবেদনের সুযোগ পাবেন কি না সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।
গত ১৭ অক্টোবর থেকে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শুরু হয়। যার সময়সীমা ছিল ২৭ অক্টোবর পর্যন্ত। গত ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা ও ফলাফল প্রক্রিয়া শেষে এখন শুরু হচ্ছে ভর্তি। তিনি আশা প্রকাশ করেন এটিও যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net