July 28, 2026, 11:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন ও প্রতিন্ঠার পর ধরন পরিবর্তন করা যাবে না

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন ও প্রতিন্ঠার পর ধরন পরিবর্তন করা যাবে না। সম্প্রতি চূড়ান্ত করা ২০২২ সালের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা’য় এমন বিধিবিধান যুক্ত করা হয়েছে। আর বিশিষ্ট ব্যক্তিদের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করার ক্ষেত্রে ২০০৯ সালে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করার বিষয়টি সংযুক্ত করা হয়েছে নতুন নীতিমালায়।
নতুন নীতিমালার ৫.৩ ধারায় বলা হয়, ‘প্রতিষ্ঠানের ধরন রূপান্তর: বালিকা/নারীদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে ওই শিক্ষা প্রতিষ্ঠাকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পরিবর্তন/রূপান্তর করা যাবে না। বালক বিদ্যালয়/মহাবিদ্যালয়কে সহশিক্ষায় রূপান্তর করা যাবে।’
নীতিমালার ৫.৪ ধারায় বলা হয়, ‘কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে ওই শিক্ষা প্রতিষ্ঠানকে সাধারণ শিক্ষায় পরিবর্তন/রূপান্তর করা যাবে না এবং সাধারণ শিক্ষার কার্যক্রম পরিচালনা করা যাবে না।’
২০২২ সালের নতুন নীতিমালায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান অনুমোদন ও অ্যাকাডেমিক স্বীকৃতির অনুমোদন দেওয়ার ক্ষমতা শিক্ষা বোর্ডকে দেওয়া হলেও বিশিষ্ট ব্যক্তিদের নামে প্রতিষ্ঠান করার ক্ষেত্রে তা দেওয়া হয়নি। বেসরকারি প্রতিষ্ঠান করতে সরাসরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হলেও বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠ, অমর একুশের ভাষা শহীদ, সরকার বিবেচিত বিশিষ্ট ব্যক্তিদের নামে শিক্ষা প্রতিষ্ঠান করতে হলে আবেদন করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে। এরপর মন্ত্রণালয় সেটি যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পেশ করবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এসব ব্যক্তির নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা যাবে। বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করতে কোনও অর্থ জমা দিতে হবে না।
মন্ত্রণালয় জানায়, দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে শিক্ষা প্রতিষ্ঠান করার প্রতিযোগিতা শুরু হলে ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয় এক আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়েছিল— বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৭ বীরশ্রেষ্ঠ, অমর একুশের ভাষা শহীদ, সরকার বিবেচিত বিশিষ্ট ব্যক্তিদের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় আবেদন যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পেশ করবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর শিক্ষা প্রতিষ্ঠান বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করতে পারবে। এই বিধিবিধানটি নতুন নীতিমালায় যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ জারি করে। নতুন নীতিমালায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির দায়িত্ব দেওয়া হয় শিক্ষা বোর্ডগুলোকে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net