February 7, 2026, 2:35 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

চুয়াডাঙ্গায় কৃষক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রায়লক্ষিপুর গ্রামের কৃষক সুনীল কুমার দাসকে হত্যার অপরাধে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ (২) আদালতের বিচারক মাসুদ আলী এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলো আলমডাঙ্গার রায়লক্ষিপুর গ্রামের কালু ফকিরের ছেলে সুলতান হোসেন (৫৫), লালু মন্ডলের ছেলে লিয়াকত আলী (৫৮) ও লাল্টু সর্দারের ছেলে শওকত আলী (৬০)।
আদালতের পাবলিক প্রসিকিউষন সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ১৯৯৩ সালের ৯ ডিসেম্বর রাতে ১৫-১৬ জন ব্যক্তি সুনীলদের বাড়িতে হানা দেয়। তারা কৃষক সুনীলকে তার গায়ে থাকা চাদর দিয়ে দু’হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের ভাই অনিল কুমার আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net