October 15, 2026, 4:42 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় দুই সুদখোরের গোলমালে প্রাণ গেল পল্লী চিকিৎসকের

দৈািনক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় দুই সুদখোরের গন্ডগোল থামাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে এক পল্লী চিকিৎসককে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ঐ যুবকের নাম আব্দুর রাজ্জাক। পয়ঁত্রিশ বছর বয়সী ঐ যুবক উপজেলার চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক।
পুলিশ, নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়াডের সদস্য সজীব আলী ও একই গ্রামের জাবেদ আলী সরদার দুজনেই সুদের ব্যবসা করে। এই ঘটনায় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। সেখানে উপস্থিত রাজ্জাক তাদের ঝগড়া থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য সজিব আলী ও তার লোকজন রাজ্জাককে ফালা দিয়ে কুপিয়ে ঘটনাস্থালেই হত্যা করে।
কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
শুভব্রত আমান
২/২/২০২৩

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net