March 3, 2026, 11:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুমারখালীতে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে কৃষিকাজে আধুনিকায়ন ও বিপ্লব ঘটানোর লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি মেলার – ২০২৩ উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চত্ত্বরে মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. হায়াত মাহামুদ, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। মেলার আয়োজকরা জানায়, ২০২২-২৩ অর্থবছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অন্তত ৩০টি স্টল স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net