April 26, 2026, 3:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন

সাফ অনূর্ধ্ব-২০ /বাংলাদেশের মেয়েদের আরেকটি অর্জন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পুরো ম্যাচে দাপট দেখিয়ে নেপালকে নেপালকে ৩-০ গোলে হারিয়ে এই জয় ঘরে তুললো বাংলার মেয়েরা ।
সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের জন্য একের পর এক গৌরব বয়ে এনেছেন নারী ফুটবলাররা। গত বছর নেপালে অনুষ্ঠিত সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জিতে নেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানীরা। এছাড়া গত চার বছরের মধ্যে দুটি বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। মেয়েদের হাত ধরে আরেকটি সাফ শিরোপা জিতল বাংলাদেশ।
উল্লেখ্য, এটা সাফের চতুর্থ বয়সভিত্তিক আসর। এই চারটি আসরে তিনবারই শিরোপা জিতে এই অঞ্চলের নারী ফুটবলে পরাশক্তি হিসেবে আবির্ভুত হলো বাংলাদেশ।
২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত প্রথম অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ। সেবার আলো ছড়ান সিরাত জাহান স্বপ্না, আঁখি খাতুন, যারা গত বছর সিনিয়র দলের হয়েও সাফ মুকুট জয়ী দলের সদস্য ছিলেন। ২০২২ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নেয় স্বাগতিক ভারত। সেবার তিন দলের আসরে রাউন্ড রবিন লিগের পয়েন্টের ভিত্তিতেই শিরোপা নির্ধারণ হয়। ভারতের সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শিরোপা জেতা হয়নি বাংলাদেশের।
অবশ্য এর তিন মাস আগে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব দেখায় বাংলাদেশ। ২০২১ সালের ডিসেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে ফাইনালে ভারতকে ১-০ গোলে হারায় স্বাগতিক দল। সেবার সাহেদা আক্তার রিপা সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুটো পুরস্কারই জিতে নেন। আজ বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে তৃতীয় মুকুট জিতল বাংলাদেশের মেয়েরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net