April 30, 2026, 7:40 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার

বণিক বার্তার সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি সই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দৈনিক বণিক বার্তা ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে গতকাল স্বাস্থ্যসেবাবিষয়ক একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। বণিক বার্তার সভাকক্ষে এ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ মো. আফজালুল করিম। চুক্তিতে সই করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন, সহকারী ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) এইচএম দুলাল, আব্দুল কুদ্দুস এবং বণিক বার্তার সহকারী মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম, জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ শাফিউল আজম খান ও ব্যবস্থাপক সুমন কুমার দে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দ্য বারাকাহ ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিষয়ক সদস্য সচিব মো. নজরুল ইসলাম শাওন চৌধুরী, ইনসাফ বারাকাহ হাসপাতালের বিজনেস প্রমোশন এক্সিকিউটিভ মো. মোশতাক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ চুক্তির মাধ্যমে বণিক বার্তার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা ইনসাফ বারাকাহ হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net