September 8, 2026, 10:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

মেহেরপুরে শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরে ১২ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায় বুধবার দুপুরে ঐ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় মামলা হয়। আজ (বৃহস্পতিবার) ভোরে ঐ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের শিকার মেয়েটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আশরাফ মামলার এজাহার উলে­খ করে জানান, স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণির ঐ শিশু শিক্ষার্থী তার নানার মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয় গ্রামে বেড়াতে আসে কয়েকদিন আগে। বুধবার দুপুরে নানার বাড়িতে তাকে একা পেয়ে প্রতিবেশী রিগান ধর্ষণ করে। পরে সে পালিয়ে যায়। রিগানের বাড়ি একই গ্রামে।
শিশুটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান, প্রচুর রক্তক্ষরণের কারনে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা করেন শিশুটির এক মামা।
উপপরিদর্শক (এসআই) আশরাফ রাত তিনটার দিকে জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামে এক আত্মীয়ের বাসা থেকে অভিযুক্ত রিগানকে গ্রেপ্তার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ঐ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net