February 7, 2026, 9:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক ঋণ দিয়ে সময় কেনা/অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক দোটানা পূর্বাচলের সরকারি প্লট বরাদ্দ/ হাসিনা ১০ বছর, টিউলিপ ৪, রাদওয়ান-আজমিনার ৭ বছর কারাদণ্ড কুষ্টিয়ায় নির্বাচনী ‘দুধ-গোসল’: নৌকার একনিষ্ঠ কর্মী হয়ে উঠলেন ধানের শীষের নতুন সদস্য!

চুয়াডাঙ্গায় ছোট ঘটনায় এনজিওকর্মীসহ দু’জনকে ছুরিকাঘাতে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় দোকনে কাপড় বেচা কেনা নিয়ে দ্বন্দ্বের পরবর্তী ঘটনায় ছুরিকাঘাতে দুইজনকে হত্যঅ করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর হুচুকপাড়া রোডের প্লাস পয়েন্ট নামে একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা গ্রামের আলমসাধু চালক সজল (২৭) ও একই গ্রামের এনজিও কর্মী মামুনুর রশিদ (২৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ভালাইপুরের মণ্ডল মার্কেটের আশরাফুল গার্মেন্টসে ভালাইপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী ছামিনা খাতুন কাপড় কিনতে আসেন। কাপড়ের মূল্য নির্ধারণ করা নিয়ে কর্মচারী রিমনের সঙ্গে ওই নারীর কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়ভাবে মীমাংসাও করা হয়। এরই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর ছেলের বন্ধু সজল ও মামুনুর রশিদসহ কয়েকজন ভালাইপুর বাজার থেকে কর্মচারী রিমনকে তুলে আনতে যায়। এ সময় খবর পেয়ে রিমনের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে সজণ ও মামুনুর রশিদকে ছুরিকাঘাত করা হয়। তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পর দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন জানান,অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net