July 28, 2026, 4:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইবি ভাইস চ্যান্সেলরের অভিনন্দন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমুহের মাননীয় চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনকে তার ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। একই সাথে তাঁকে অভিনন্দিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গুরুদায়িত্ব পালনে তার সাফল্য কামনা করা হয়েছে। বলা হয়েছে তাঁর কার্যকালের সময় তাঁর সুদৃঢ় নেতৃত্ব ও সুচিন্তিত দিক নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলো বর্তমান সরকারের আমলে উন্নয়নের যে ধারাবাহিকতায় রয়েছে সেটি আরও জোরদার করার সুযোগ পাবে।
ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার মহামান্য রাষ্ট্রপতির মঙ্গল ও সাফল্য কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net