March 24, 2026, 5:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

বিএনপির অবস্থান কর্মসূচি থেকে সংর্ঘষ, ৯০ গ্রেফতার, দিনভর জনদূর্ভোগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিএনপির অবস্থান কর্মসূচি থেকে বিচ্ছিন্ন সংর্ঘষ সৃষ্টি হয়েছে। এ ঘটনরায় পুলিশ রাজধানীতে ৯০ জনকে গ্রেফতার করেছে। মনে করা হচ্ছে এরা সবাই বিএনপি ও তার বিভিন্ন অংগ সংগঠন ও শরিক দলের নেতাকর্মী।
এদিকে ঢাকার প্রবেশমুখগুলোতে বিএনপি ও তাদের যুগপৎ আন্দোলনের দলগুলোর অবস্থান কর্মসূচি ‘বেআইনি’ ছিল বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৯ জুলাই) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ফারুক আহমেদ জানান, এই কর্মসূচি থেকে এখন পর্যন্ত বিএনপি ও তাদের যুগপতের দলগুলোর প্রায় ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
তিনি বলেন, ‘আজ রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে অবস্থান কর্মসূচি নেওয়া হয়েছে, সেটা ছিল বেআইনি। কারণ, গতকালই আমরা বলেছি, এই সমাবেশ করার জন্য ডিএমপি কমিশনারের কাছে অনুমতি নেওয়া হয়নি। এমনকি অনুমতির জন্য আবেদনও করা হয়নি।’
সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা অবৈধভাবে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে জনদুর্ভোগ, বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে জানিয়ে তিনি বলেন, ‘তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এতে একজন যুগ্ম কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মেহেদী হাসানসহ প্রায় ২০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পুলিশের গাড়িও ভাঙচুর করেছে। এছাড়াও তারা সাধারণ জনগণের প্রায় ২০টি গাড়ি ভাঙচুর ও তাতে অগ্নিসংযোগ করে।’
এর পরিপ্রেক্ষিতে পুলিশ বল প্রয়োগ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে উল্লেখ করেন ডিএমপির এই উপকমিশনার। তিনি বলেন, ‘এ সময় তারা পুলিশের ওপর আবারও হামলা করে। পরবর্তী সময়ে রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে বেআইনি কর্মসূচি ছত্রভঙ্গ করে তাদের সরিয়ে দেই।’
তিনি জানান, আজকের কর্মসূচি থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
ফারুক আহমেদ বলেন, ‘যারা হামলা ভাঙচুরে অংশ নিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। এসব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net