April 25, 2026, 1:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা

কুষ্টিয়ায় আরও ১৬০ গৃহহীন ও ভূমিহীন ঘর পাচ্ছেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চতুর্থ পর্যায়ে কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় কুষ্টিয়ায় আরও ১৬০ গৃহহীন ও ভূমিহীন ঘর পাচ্ছেন। সোমবার
কুষ্টিয়া জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, কুষ্টিয়ার জেলার খোকসা উপজেলায় চতুর্থ পর্যায়ে আরও ঘর পাচ্ছেন ১৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।
আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের মতো খোকসা উপজেলাতেও ১৬০টি পরিবারের মধ্যে কবুলিয়ত, জমির খতিয়ান, সেমিপাকা গৃহ প্রদানসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার ৫টি উপজেলায় নিবন্ধিত মোট ভূমি ও গৃহহীনের সংখ্যা ছিল ১৪৭৫ জন। এরমধ্যে ১৩১৫ জন জমি এবং নতুন আধাপাকা বসতঘর পেয়েছেন। বাকী ১৬০ জনকে আগামী ৯ আগস্ট প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net